ভারতে তিন তালাককে অবৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক : শুধুমাত্র মুখে ‘তিন তালাক’ উচ্চারণ করেই মুসলমানদের বিবাহ বিচ্ছেদের বহুল বিতর্কিত পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছে সে দেশের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়ে সুস্পষ্ট আইন করতে পার্লামেন্টকে নির্দেশ দিয়েছে আদালত। আর নতুন আইন পাস না হওয়া পর্যন্ত ছয় মাসের জন্য ভারতে ‘তিন তালাক’ প্রথা নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ স্পর্শকাতর এ রায় ঘোষণা করেন।
প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন, ইউ ইউ ললিত, আর এফ নরিম্যান, আবদুল নাজির ও কুরিয়ান জোসেফ। ৫ বিচারপতির মধ্যে ৩ জনই তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন। বাকি দুই বিচারপতি বলেন, এ নিয়ে কেন্দ্রকে আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হোক।
সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দেওয়া রায় ঘোষণাকালে প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘এটা খুবই সংবেদনশীল মামলা, যেখানে অনুভূতির যোগ আছে। আমরা ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে উপযুক্ত আইন তৈরির বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছি।’
এনডিটিভির খবরে দিনটিকে ভারতীয় মুসলিম নারীদের জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করা হয়েছে।
গত মে মাসে মুসলিম নারীদের তিন তালাকের ওপর দায়ের করা পিটিশনগুলোর ওপর শুনানি করেন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সংবিধান বেঞ্চ। শুনানি শেষে গত ১৮ মে এই মামলার রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ। আজ চূড়ান্ত রায় দেওয়া হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed