মাদকের সঙ্গে পুলিশের কোন আপোষ নেই: ডিআইজি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মত বিনিময় সভা মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহŸায়ক হাজী আলী আমজদের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর আরিফ উলাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সুনামগঞ্জের পুলিশ সুপার মো:বরকত উলাহ খান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, উপজেল্ ানির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আল্তাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি কামরুল আহসান বলেন, পুলিশের ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে এবং তারই পাশাপাশি চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে পুলিশকে আরো তথ্য দিয়ে সহায়তা করতে জনগনের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন পুলিশ বাহিনী মুক্তিযোদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে। একারনে পুলিশ আর জনতার মধ্যে কোন রূপ ভেদাভেদ নেই। মাদকের সঙ্গে পুলিশের কোন আপোস নেই। যে কোন মূল্যে সন্ত্রাস,মাদক ও জঙ্গি নির্মূলে আমরা পুলিশ বিভাগ অঙ্গিকারবদ্ধ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: আব্দুন নূর, উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শেখ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বিলাল হোসেন, সহ সভাপতি এম.হাবিবুলাহ জাবেদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য জিয়াউর রহমান হৃদয় প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম ক্বারী মাও: আমিরুল ইসলাম ও গীতা পাঠ করেন অরবিন্দু দাস।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed