Main Menu

বিদেশী রিভলবারসহ রুপচাঁন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে একাধিক মামলার আসামী রুপচাঁন মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর ৬টায় তাকে গ্রেফতার করা হয়। সে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৯ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের নজরুল ইসলাম মেম্বারের বাড়ির দক্ষিণ দিকে আনপাড়া ঈদগাহ গামী রাস্তার উপর পৌঁছালে একাধিক লোক দৌড়ে পলায়নকালে রুপচাঁনকে গ্রেফতার করতে সক্ষম হয় সঙ্গীয় ফোর্স। এসময় তার প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্ত দিয়ে সে অস্ত্র আমদানী করে এবং সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এছাড়াও সে কিছুদিনের জন্য টাকার বিনিময়ে অস্ত্র ভাড়াও প্রদান করে। উদ্ধারকৃত অস্ত্র ও আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed