অনলাইনেই পাওয়া যাবে ইবির ফলাফল
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের ফলাফল এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd -তে স্বীয় একাডেমিক তথ্য প্রদানের মাধ্যমে লগইন করে তাদের ফলাফল জানতে পারবে।
সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারী ভিসির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘অনলাইন রেজাল্ট প্রসেস এন্ড পাবলিকেশন সিস্টেম’ এর উদ্বোধনকালে একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed