মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০নং সেকশনের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে থেকে অজ্ঞাত পরিচয়ের (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে খবর পেয়ে পুলিশ উল্লেখিত এলাকায় গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গোলাম দস্তগীরের নেতৃত্বে পুলিশ অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করে। লাশের গলায় রশির দাগ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed