পাবনায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, শ্যামলী পরিবহন নামের বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
« সাভারে বজ্রপাতে নিহত ২ (Previous News)
(Next News) রাজধানীর জুরাইনে বন্দুকযুদ্ধে নিহত ১ »
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed