Main Menu

সাভারে বজ্রপাতে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের কাতলাপুর এলাকায় বজ্রপাতে মারা গেছেন দুজন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সাভারের কাতলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. সোহাগ (২৫) ও আবুল হোসেন (২৮)। আহত ব্যক্তিরা হলেন রানা, সাইফুল, ভানু ও রনি। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed