সিলেটে মালামালসহ ৩টি দোকান সুরমা নদীতে বিলীন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা নদীতে তিনটি দোকান মালামাল তলিয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার নগরীর দক্ষিন সুরমা এলাকার চাঁদনীঘাটে এ ঘটনা ঘটে। মালামাল তলিয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউ রনি, রুমান ও মনিশা মটরস।
চাঁদনীঘাট মার্কেটের সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ঘেঁষে মালবাহী ট্রলার চলাচল করে। ৩দিন আগে রাতের বেলায় একটি ড্রেজার দোকানগুলোর পেছন দিকে ধাক্কা দেয়। এতে নদীর তীরের নরম মাটি ভেঙে সোমবার সকালে মালামালসহ দোকানগুলো নদীতে তলিয়ে যায়। এখন ডুবুরি দিয়ে নদীগর্ভ থেকে মালামাল তোলা হচ্ছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed