ভৈরবে বাসে ডাকাতি, ৫ লাখ টাকার মাল লুট
বিশেষ প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কে চলাচলকারী আল মোবারকা পরিবহণের একটি বাসে দুঃসাহসিক ডাকাতি সংঘঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব এলাকায় এই ডাকাতির ঘটনাটি ঘটে। যাত্রীবেশী কয়েকজন ডাকাত ভৈরব থেকে গাড়িটি ছাড়ার কিছুক্ষণ পরই অস্ত্রসস্ত্র নিয়ে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা মোবাইল ফোন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে রাতের আধারে পালিয়ে যায়।
আল মোবারকা পরিবহণের যাত্রী সিলেট নগরীর লালবাজার এলাকার ব্যবসায়ী মো. ইব্রাহিম আলীর মামা মোঃ লাউছ মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা বাস টার্মিনাল থেকে আল মোবারাকা বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। বাসটি রাত সাড়ে ৩টার দিকে ভৈরব এলাকা অতিক্রমকালে ডাকাতির কবলে পড়ে। গাড়িতে ঘাপটি মেরে থাকা যাত্রীবেশী ডাকাতরা অতর্কিত হামলা চালিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও জিনিসপত্র লুটপাঠ করে একস্থানে নেমে পালিয়ে যায়। ডাকাতরা সংখ্যায় ৯ জন ছিল বলে তিনি জানান।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed