সিলেট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সাধারণ সভায় সালাম মশরুরকে (জনকন্ঠ) সভাপতি ও আবদুল মুকিতকে (শ্যামল সিলেট) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি তাপস দাস পুরকায়স্থ (উত্তরপূর্ব) ও আ.ফ.ম সাঈদ (সবুজ সিলেট), যুগ্ম সম্পাদক অপূর্ব শর্মা (যুগভেরী), সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (বাংলানিউজ), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাবলু (সমকাল), কোষাধ্যক্ষ মনোয়ার জাহান চৌধুরী (মানবকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহসীন (ইউএনবি), প্রশিক্ষণ সম্পাদক দিপু সিদ্দিকী (সকালের খবর ও সিলেটের মানচিত্র), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুয়েব বাসিত (কাজিরবাজার), দফতর সম্পাদক আজমল খান (যুগান্তর), ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান (জালালাবাদ), সাংস্কৃতি সম্পাদক সৈয়দ সাইমূম আনজুম ইভান (সিলেট বানী ও বাংলাদেশ বেতার)। এছাড়া সদস্য হলেন- সিরাজুল ইসলাম (ঢাকাট্রিবিউন ও দৈনিক সিলেটের ডাক), আমিনুল ইসলাম রুকন (শুভ প্রতিদিন) ও মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার)।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাম মশরুর। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed