Main Menu

কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের ২০১৭-১৮ সনের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতি ক্রমে দৈনিক বাংলা বাজার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল সভাপতি এবং দৈনিক যুগান্তর ও উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে দৈনিক সিলেট বাণীর বিশেষ প্রতিনিধি আব্দুর রব, সহ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ ও সিলেট বাণীর কানাইঘাট প্রতিনিধি আব্দুন নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রামের কানাইঘাট প্রতিনিধি মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বিজয়ের কন্ঠের কানাইঘাট প্রতিনিধি মাহবুবুর রশিদ নির্বাচিত হন।
তাছাড়া সদস্য পদে দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, দৈনিক মানবজমিনের কানাইঘাট প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সমকালের কানাইঘাট প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাওছার আহমদ মনোনিত হয়েছেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ. হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের পরিচালনায় ক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মহি উদ্দিন।
নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এনটিভির সিলেটের ব্যুারো প্রধান এডভোকেট মঈনুল হক বুলবুল।
বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code