ডিগ্রী পাস কোর্সের তিনটি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : বন্যাজনিত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৯, ২০ এবং ২১ আগস্ট অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। এনিয়ে বন্যার কারণে তৃতীয় দফা পরীক্ষা স্থগিত করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম জানান, ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচী পরবর্তিতে ঘোষণা দেওয়া হবে। একই কারণে গত ১৩ আগস্টের এবং ১৬ ও ১৭ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচী অপরিবর্তিত রয়েছে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed