পদ ফিরে পেলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন পদ ফিরে পেয়েছেন। বরখাস্ত হওয়ায় ১৬ মাস পর আদালতের নির্দেশে তিনি পদ ফিরে পান।
বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার নানা শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।
উল্লেখ্য, জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইনের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ পত্র আদালতে গ্রহিত হওয়ায় গত বছরের ১০ এপ্রিল দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই বছরের ৮ সেপ্টেম্বর ওপর আরোপিত আরোপিত সাময়িক বরখাস্তাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন মহামান্য হাইকোর্ট।
একই বিষয়ে স্থাানীয় সরকার বিভাগ সিলেট গত ১৬ জুলাই স্বারক নং ৭৪৫(২) মোতাবেক আইনানুগ কার্য্যক্রমের নির্দেশনা মোতাবেক তিনি স্বপদে বসেছেন বলে জানা গেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed