Main Menu

সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ১৭ আগস্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বেলা ১২ টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিক হল রুমে বাজেট পেশ করার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাজেট পেশ করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।

Share





Related News

Comments are Closed