সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে নদ-নদীর পানি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কমতে শুরু করেছে সুরমা-কুশিয়ারার পানি। ফলে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে বন্যার পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। এছাড়া প্রধান দুই নদীর সবকটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমায় অপেক্ষাকৃত উঁচু এলাকা থেকে পানি নেমে গেছে।
বুধবার বিকেল তিনটা পর্যন্ত সুরমা নদীর সিলেট, কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলসীদ ও শেওলা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবারের থেকে বুধবার পানি প্রবাহ কিছুটা কমেছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য মতে- বিকেল তিনটা পর্যন্ত কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ৮৮ সেন্টিমিটার, সিলেটে সুরমা বিপদসীমার ২৯ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৫ সেন্টিমিটার, অমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৭০ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed