Main Menu

সিলেটে বিকাশ কর্মচারীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এক বিকাশ কর্মচারীকে ছুরিকাঘাত করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ আগস্ট) দুপুরে ওসমানী হাসপাতালের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- মোটরসাইকেল যোগে ৪/৫জন দুর্বৃত্ত আকস্মিকভাবে আনোয়ার জেনারেল স্টোরের এসআর আছাদ মিয়াকে (২৫) ছুরিকাঘাত করে বিকাশের নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আছাদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Share





Related News

Comments are Closed