জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ আগস্ট শুরু হবে।
এ আবেদন প্রক্রিয়া সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেটের’ মাধ্যমে মূল্য করতে হবে পরিশোধ ।
ভর্তির পরীক্ষার আবেদনের যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ju-admission.org/index/circular) থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
এ বছর সব অনুষদে ইউনিট এবং ইনস্টিটিউট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed