ওসমানীনগর থেকে অপহরণের দায়ে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে অপহরনের দায়ে সোমবার দিবাগত রাতে মোঃ রফু মিয়া ওরফে রফু (২৩) নামের এক যুবককে র্যাব-৯ এর সদস্যরা আটক করেছে।
ওই যুবক উপজেলার গদিয়ারচর গ্রামের তোতা মিয়ার পুত্র। র্যাব অপহৃত নাসির মিয়াকেও উদ্ধার করেছে।
র্যাবের-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৪ আগস্ট বিল্ডিংয়ের রাজ মিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে রফু তার ব্যবহৃত মোবাইল ফোন হতে উদ্ধারকারীর ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়। ফোন পেয়ে ওই দিন রাত ১১টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নাসির মিয়া গোয়ালাবাজার প্রধান সড়কের ফুলকলি সুইটসের সামনে হাজির হন। কথা বার্তার এক পর্যায়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক দুটি সিএনজি অটোরিক্সা যোগে ঘটনাস্থল থেকে তাকে (নাসির) অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে র্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই দিন রাতে রফু মিয়াকে আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে। আটককৃত আসামীকে ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed