সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার ও আশু রোগ মুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল সোমবার বাদ জোহর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জায়েদ, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আমির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবু, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমদ মোরশেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করীম, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক ইউনূস মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাহির, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, উপ কোষাধ্যক্ষ শেখ মোহাম্মদ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ সাংষ্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর বিএনপির সদস্য জিয়াউর রহমান দীপন, শেখ কবির, বাবর আহমদ, মখলিস আহমদ, কাজী নয়মুল আলম, মো. আবুল কালাম আজাদ, আনার মিয়া, দেলোয়ার হোসেন রানা। দোয়া মাহফিলে ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধুরী, মহানগর ছাত্রদলের সদস্য আলী আকবর রাজন, শাহান আল মাহমুদ খান, জানিলুর রশীদ জনি, ফাহিম আহমদ, মুফতি কমর উদ্দিন প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগুমক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকারRead More
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশRead More



Comments are Closed