নবীগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় স্থানীয় লোকজন এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত রিদয় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের সারংপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র ও স্থানীয় একটি প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।
জানা যায়, গত কয়েক দিন ধরে নিহত রিদয় তার মায়ের সাথে তার মামার বাড়ী বড়গাও গ্রামে তাজুল মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার সময় তার মায়ের সাথে পারিবারিক কাজে সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও বাজারে আসে। এসময় রাস্তা পারাপার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা পাথর বুঝাই দ্রুতগতিরর একটি ট্রাক শিশু নাজমুল হাসান রিদয় (৯) কে চাপা দেয়। এতে রিদয়ের সারা শরীর থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে । খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেল সহকারী সিনিয়র এএসপি রাসেলুর রহমান ও শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয় ।
নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি রাসেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ময়না তদন্তের জন্য নিহত রিদয়ের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে শিশু নাজমুল হাসান রিদয়ের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed