প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে শাহজালাল (র.) মাজারে গিলাফ প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) মাজারে ৬৯৮তম বার্ষিক ওরস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাধ্যমে এ গিলাফ প্রদান করা হয়। গিলাফ প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এদিকে একই সময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ মাজারে গিলাফ গিলাফ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুর রব সায়েম, আনিসুজ্জামান আনিস, আনিসুর রহমান তিতাস, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, দিলওয়ার হোসেন দিলাল, ওমর ফারুক, উবায়েদ বিন বাসিত সুমন, রাসেল আহমদ, নূর আলী, এমদাদ হোসেন ইমু, ইয়াসিন আহমদ, রুমান আহমদ মনা, সাকারিয়া হোসেন শাকির, আদিল ইসলাম, রুপম আহমদ, আবির হাসান রানা,জামাল আহমদ,সেলিম আহমদ, সোহাগ আহমদ, রোকন উদ্দিন, অনুজ তালুকদার, ইলিয়াস আহমদ প্রমুখ।
অপরদিকে, শাহজালাল (রহ.) মাজারে ৬৯৮তম ওরস উপলক্ষে মাইজ ভান্ডারি সিলেট মহানগর শাখার সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর মো: আব্দুল খালিকসহ সংগঠনের নেতৃবৃন্দ মাজারে গিলাফ প্রদান করেন।
শনিবার সকালে তারা এ গিলাফ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- রিফাত পান্না, আবু তাহের, মাইজ ভান্ডারি সিলেট জেলা শাখার সভাপতি শাহ আলম, রাজা মিয়া, আব্দুল ওয়াদুদ, হাবিব আহমদ প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More




Comments are Closed