Main Menu

ছাতকে ৩দিন ধরে সবজি ব্যবসায়ী নিখোঁজ

ছাতক প্রতিনিধি: ছাতকের বাইরং নদীতে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাওয়া সবজি ব্যবসায়ী মুক্তার আলী (২৫) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ছাতক পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের বাসিন্দা। তাকে না পেয়ে স্বজনরা চরম উদ্বেগের মধ্যে দিন যাপন করছেন।
পারিবারিক সূত্র জানায়, মুক্তার গত বৃহস্পতিবার নৌকাযোগে সবজি নিয়ে উপজেলার ছনবাড়ি বাজার এলাকায় যায়। ওই বাজার এলাকায় নৌকা নোঙর করার সময় নদী দিয়ে আকস্মিক পাহাড়ি ঢল নেমে এলে তিনি পানির তোড়ে ভেসে যান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি তারা জেনেছেন। তবে, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাদেরকে লিখিত কোন কিছু জানানো হয়নি।

Share





Related News

Comments are Closed