সিলেটে টানা বৃষ্টিপাতে ভূমিধসের আশংকা, সতর্কতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার দিনভর ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সিলেটে। সকাল থেকে কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারায় বর্ষণের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে ছুটির দিন হওয়ায় ঘরে বসেই দিন পার করেছেন নগরবাসী।
এদিকে, ভারী বর্ষণে সিলেটের কোথাও কোথাও ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একারণে সদর উপজেলার টিলা এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যাবার অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি।
শুক্রবার রাতে তার ফেসবুক পেজে তিনি এ অনুরোধ জানান। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এসময় সিলেটের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed