চেঙ্গের খাল নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খাশেঁর গাও এলাকায় চেঙ্গের খাল নদী থেকে রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের হাটখোলা গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বুধবার চেঙ্গের খাল নদীতে খাঁশের গাঁও অংশে খেয়াঘাটে নৌকা পারাপারকালে যাত্রীর হাত থেকে পড়া ব্যাগ পানি থেকে তুলতে হাত বাড়ালে নৌকা থেকে পড়ে যায় রিয়াজ। পরে পানি থেকে না উঠায় স্থানীয় ও তার আত্মীয় স্বজন অনেক খোঁজখুজি করেন। পরে ডুবুরি ও জাল ফেলেও তার কোন হদিস পাওয়া যায়নি। শুক্রার সকালে নদীর খাঁশের গাও অংশে ভেসে উঠে তার লাশ। পরে আত্মীয়রা তার লাশ উদ্ধার করে আনেন। সকাল ১১টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed