শাহজালাল বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার অফিসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল বিমানবন্দরে মূল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, শুক্রবার বেলা ১টা ৩৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছে।
বিমানবন্দরে আগুন লাগার খবরে মূল ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও বক্তব্য দেয়নি।
দুপুর আড়াইটার দিকে একজন প্রতক্ষ্যদর্শী জানান, বিমানবন্দরের মূল ভবনের দোতালায় এয়ার ইন্ডিয়ার অফিসে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দু’টি অফিস কক্ষে ছড়িয়ে পড়ে। কর্তব্যরত কর্মকর্তারা অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ছুটে আসে বিমানবন্তরের নিজস্ব ফায়ার ইউনিট। তার সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
প্রতক্ষ্যদর্শী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহির উদ্দিন জানান, মালদ্বীপ এয়ার লাইন্সে তার ভারতের চেন্নাই যাওয়ার কথা ছিল। বিকাল ৪টা ২০ মিনিটে ফ্লাইট ছিল। দুপুর দেড়টার দিকে তার বোর্ডিং সম্পন্ন হয়ে ইমিগ্রেশন কার্ড চলার সময় হঠাৎ ফায়ার এলার্ম বেজে ওঠে। ওই মুহূর্তে ইমিগ্রেশন থেকে তার পাসপোর্টটি ফেরৎ দেয়া হয়। ইমিগ্রেশনের সব কাজ বন্ধ করে কর্মকর্তারা বেরিয়ে যেতে থাকেন। তিনিসহ অন্যান্য যাত্রীরাও বেরিয়ে যেতে থাকেন।
বিমানের ফ্লাইট অনুসন্ধান সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার পর থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত সকল ধরণের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব ফ্লাইট শাহজালালে নাসার কথা ছিল ওইসব ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও কলকাতার দমদম বিমানবন্দরে নামানো হচ্ছে।
বিকাল ৩টা পর্যন্ত বিমানবন্দরে আগুন নিভানোর খবর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়নি।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed