রিং আইডি লাইভে ভক্তদের মাতাতে আসছেন সানি লিওন
বৈশাখী নিউজ ডেস্ক: নার্গিস ফাখরির পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রিং আইডি’ লাইভে আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সবার সঙ্গে সরাসরি আড্ডা দিতে ১২ আগস্ট শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে রিং আইডি লাইভে থাকবেন এ অভিনেত্রী।
এসময় ভক্তদের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন ড্যাশিং এ অভিনেত্রী। নিজের ফেসবুক পেজের মাধ্যমে খবরটি আগেই জানান সানি।
সবাইকে রিং আইডি ডাউনলোড করার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমি আমার আড্ডা দেওয়ার নতুন মাধ্যম খুঁজে পেয়েছি। রিং আইডি, এটা সত্যিই দারুণ। ভিডিও কলের মাধ্যমে তোমাদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে ১২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে থাকছি রিং আইডি লাইভে। তাহলে এখনই গুগল প্লে স্টোর থেকে রিং আইডি ডাউনলোড করুন এবং আমার সাথে যুক্ত হোন। অামাকে ফলো করুন ‘10107777’ নাম্বারে। ‘বাই সিউ দেয়ার’।
আপনি চাইলেই খুব সহজে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে কথা বলতে পারবেন। সেজন্য যা করতে হবে, আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে রিং আইডি অ্যাপটি ডাউনলোড করে খুলে নিন আপনার কাঙ্ক্ষিত রিং আইডি একাউন্ট। তবে যারা কম্পিউটার কিংবা ল্যাপটপে রিং আইডি ব্যবহার করতে চান তারা গুগল থেকে রিং আইডি সফটওয়্যারটি আজই ডাউনলোড করে ইনস্টল করুন।
উল্লেখ্য, সানি লিওন কানাডীয় এবং মার্কিন নারী অভিনেত্রী ও মডেল। ২০১২ সালে পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অাত্মপ্রকাশ ঘটে এ অভিনেত্রীর।
এখন পর্যন্ত হলিউড, বলিউড, তামিল ও তেলেগু ছবি মিলিয়ে মোট ১৬টি সিনেমায় অভিনয় করেছেন সানি লিওন। হলিউডে তার দ্যা গার্ল নেক্সট ডোর, পাইরেটস ব্লাড ও দ্যা ভার্জিনিটি হিট ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এদিকে বলিউডে জিসম ২, শুট অাউট এট ওয়াদলা, জ্যাকপট, রাগিনি এমএমএস ২, ভাডাকারি, হেইট স্টোরি, বালভিন্দর সিং ফেমাস হো গায়া, ক্যারেন্ট থিগা, ডিকে, মাস্তিজাদে, এক পেহেলি লীলা, কুচ কুচ লোচা হ্যায়, টিনা এন্ড লোলা সিনেমাতে তিনি অভিনয় করেন।
এদিকে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দিচ্ছেন টাইগার ক্রিকেটাররাও। প্রথমে স্পিডস্টার তাসকিন, এরপর একে একে রিং আইডি লাইভে এসেছেন তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ শুক্রবার রাত ১০টায় আসছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। অনেক অজানা তথ্য জানার পাশাপাশি লাইভে সরাসরি মাশরাফিকে প্রশ্ন করার ও খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকছে ভক্তদের সামনে।
উল্লেখ্য, রিং আইডি একটি বিশ্বমানের সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে ইউজাররা সামাজিক মাধ্যমের সকল সুবিধা পাচ্ছেন একটি মাত্র প্লাটফর্মেই। রয়েছে ফ্রি কল, ফ্রি ম্যাসেজ, ফ্রি ভিডিও কল, সিক্রেট চ্যাট, স্টিকার এবং নিউজ ফিড। এছাড়াও ছবি আপলোড, লাইক, কমেন্ট ও শেয়ারতো আছেই।
এছাড়াও লাইভ চ্যাট, নিউজ পোর্টাল, আকর্ষনীয় মিডিয়া ক্লাউড, চ্যানেল সহ অাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে।
তারকাদের সঙ্গে সরাসরি লাইভে আড্ডা দিতে হলে আপনাকে রিং আইডিতে অ্যাকাউন্ট করতে হবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে রিং আইডি অ্যাপটি ডাউনলোড করা যাবে।
লিঙ্ক: www.ringid.com/id
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed