চট্টগ্রামে ঝড়ো বাতাসে ঘরচাপায় নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ায় উপড়ে পড়া একটি ঘরের নিচে চাপা পড়ে রাসেল দে (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল পটিয়া উপজেলার রণজিৎ দের ছেলে। আহত দু’জন হলেন, সৈয়দ আলম ও আবদুল খালেক।
স্থানীয় লোকজন বলছেন, বেলা ১১টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাসে বিভিন্ন স্থাপনা ২০০ গজ দূরে উড়িয়ে নিয়ে যায়। এটা টর্নেডো হতে পারে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত হওয়া যায়নি। হতাহত ব্যক্তিরা ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, এক মিনিটের মতো স্থায়ী একটি ঝোড়ো বাতাসে টিনের চালসহ বিভিন্ন স্থাপনা উড়ে যায়। এ সময় রাসেল দেসহ তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেল দে’কে মৃত ঘোষণা করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed