Main Menu

সিলেট বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘বৃক্ষরোপন করে যে, সম্পদশালী হয় সে’-এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে পক্ষকালব্যাপী সিলেট বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ।
অনুষ্ঠানে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশেম, সিলেট নার্সারি মালিক কল্যাণ সমিতির সভাপতি মুখলিছুর রহমান, ফরেস্টার মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিজবাহ, চয়ন ব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

 

Share





Related News

Comments are Closed