‘ওয়াচ’ ভিডিও সার্ভিস নিয়ে আসছে ফেসবুক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের জন্য নতুন ভিডিও সার্ভিস আনতে যাচ্ছে ফেসবুক। নতুন নকশা করা এই ‘ওয়াচ’ ট্যাবটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করছে বিশ্বে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম ফেসবুক।
নতুন এই ভিডিও সার্ভিসের নাম দেয়া হয়েছে ‘ওয়াচ’। বলা হচ্ছে ইউটিউব এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দেবে ফেসবুকের নতুন এই সার্ভিসটি। এই ওয়াচ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ধরনের টিভি শো দেখতে পারবেন, এগুলোর মধ্যে কিছু থাকবে- সোশ্যাল নেটওয়ার্কের অর্থায়নে তৈরি শো।
ওয়াচ নামের এই ভিডিও ট্যাবটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে যেন ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন, তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শো’ও আবিষ্কার করতে পারবেন তারা। নিজের ফেসবুক পোস্টে কোম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন ‘একটি শো দেখা মানে শুধুমাত্র দেখেই বসে থাকলাম তা নয়। এটি একটা অভিজ্ঞতা শেয়ারের সুযোগ এবং এক ধরনের মনোভাব বা চিন্তাভাবনা ধারণ করা মানুষকে একত্রিত করারও একটি ক্ষেত্র হতে পারে এটি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed