ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৯আগষ্ট) সকালে দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মৃত আছকির আলীর পুত্র সাবেক মেম্বার মনির উদ্দিন ও একই গ্রামের মৃত মনু মিয়ার পুত্র মজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার (৮আগষ্ট) মজলু মিয়ার লোকজন বিরোধকৃত জায়গায় হালচাষ ও ধানের চারা রোপন করায় বুধবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে মজলু মিয়া (৪০), জলু মিয়া (৪৫), সমছুল হক (৩৮), ছায়াদ আলী (৩৫), সেলিম আহমদ (৩০), মুতলিব আলী (৭০), হানিফ আলী (৩০), ছাদিক মিয়া (১৮)সহ দু’পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মজলু মিয়া, জলু মিয়া, সমছুল হক ও সেলিম মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed