Main Menu

লালাদিঘীরপার থেকে জুয়ার এজেন্ট রায়হান আটক

বৈশাখী নিউজ ডেস্ক: এসএমপির ডিবি পুলিশ সিলেট নগরীর লালাদিঘীরপারের জুয়ার এজেন্ট রায়হানসহ ৪ জুয়াড়িকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ডিবি ইন্সপেক্টর জমশেদ ও এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি ইন্সপেক্টর জমশেদ জানান, রায়হান তীর খেলার একজন বড় এজেন্ট। তাকে ও তার দলবলকে ধরে জুয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে জুয়া আইনে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed