সিলেটে দুই ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটে সন্ত্রাসী হামলায় দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় ৭জনের নাম উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নগরীর উপশহর ই-ব্লকের বাসিন্দা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং-১৩ (০৮-০৮-১৭)। মামলায় আরো তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তবে এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, নগরীর সবুজবাগের আক্কাছ আলী (৪০), শাহজালাল উপশহরের এবাদুর রহমান (৩৫), সোনারপাড়ার আব্দুল ফাত্তাহ (২০), শাহজালাল উপশহরের আকিব (২২), একই এলাকার ছাকিব (২০), আহমিদ (২৪) ও জাবেদ (২১)। আসামিদের মধ্যে রয়েছেন জালালাবাদ ইউনিভার্সি কলেজের সহকারী শিক্ষক আক্কাছ আলী ও সহকারী শিক্ষক এবাদুর রহমান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সোমবার দুপুর ১টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকার জালালাবাদ কলেজের সম্মুখে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয় মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) এবং জালালাবাদ কলেজের ছাত্র ও ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফ (১৮)। অবস্থা গুরুতর হওয়ায় শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রশিবিরকে দায়ি করেছে ছাত্রলীগ। তবে, শিবির তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed