Main Menu

কলেজছাত্র হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে কলেজছাত্র রাজন মিয়া হত্যা মামলায় আদালত ১২ আসামীকে মৃত্যুদন্ডের রায় প্রদান করেছেন ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।

কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল ভূঞাপুরে কলেজছাত্র রাজনকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তিনি মারা যান। পরে ১৭ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, পরে পুলিশ তদন্ত করে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন

Share





Related News

Comments are Closed