Main Menu

বাকপ্রতিবন্ধী শিশুধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: দশ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মুরগির খামারের মালিক মোহাম্মদ মন্টু ও আমির হোসেন।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, উপজেলার কুড়ালগাছি গ্রামের একটি মুরগির খামারে সোমবার সকালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি ফকরুল মামলার বরাত দিয়ে বলেন, সোমবার সকালে মিন্টুর মুরগির খামারে নিয়ে বাক-প্রতিবন্ধী ওই শিশুকে আমির হোসেন ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন খামার মালিক মিন্টু।

“পরে এলাকাবাসী টের পেয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। বিকেলে এ ঘটনায় দামুড়হুদা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর বাবা।” পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি ফকরুল।

Share





Related News

Comments are Closed