ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের সঙ্গে ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।
সোমবার রাত ৯টার দিকে উপজেলা ডাকবাংলোর সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভালুকা থানার ওসি মামুনুর রশিদ।
ওসি রশিদ বলেন, ‘ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাঙা গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।’
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ বলেও জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed