গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় টেম্পু চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক টেম্পু চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগস্ট) রাত ১০টায় দিকে উপজেলার ঢাকাদক্ষিণ সড়কের ধারাবহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টেম্পু চালক নাম সাকির আহমদ (২৫) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম দত্তরাইল লালমাটি গ্রামের জিলু মিয়ার ছেলে। সাকির রাজমহল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে প্রাইভেট কারের চালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সাকির টেম্পু চালিয়ে ঢাকাদক্ষিণ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে ধারাবহর এলাকায় আসা মাত্র তার টেম্পু বিকল হয়ে যায়। তিনি টেম্পুর পাশে দাঁড়ানো অবস্থায় ঢাকাদক্ষিণগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সাকির।
তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় তাকে একটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed