Main Menu

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন ৫২৫০০ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্যেক মুক্তিযোদ্ধা ঈদের আগে গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আযহার উৎসব ভাতাসহ মোট ৫২ হাজার ৫০০ টাকা পাবেন বলে জানিয়েছেন মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে রোববার (৬ আগস্ট) মন্ত্রীর অফিসে সাক্ষাৎ করতে যান মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। সাক্ষাতের সময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের এ কথা বলেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার উল্লেখ করে মন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকুরিজীবীদের মত উৎসবভাতাও চালু করা হয়েছে।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান, মো. সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed