সিলেটে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় বিড়িসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ রোডের এডভ্যাঞ্চার ওয়ার্ল্ড’র সামন থেকে রোববার বিকেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা আমাদানী নিষিদ্ধ দুই বিড়ি ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ বিড়ি ও ব্যবসার কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- লিয়াকত আহমদ (২৬) ও কয়েছ আহদ (২০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত বিড়ির বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৫০ হাজার। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানয় নিয়মিত মামলা রুজু করা হবে বলে বিজ্ঞপিÍতে জানান মূসা।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed