সিলেটে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
বৈশাখী নিউজ ডেস্ক: শোকের মাস আগস্টের প্রথম দিনে বের করা শোক র্যালী শেষে শ্রমিক লীগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রমিক লীগের এক নেতা জানান, আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক র্যালীতে অংশ গ্রহণ শেষে জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের অনুসারীরা যখন শহীদ মিনার থেকে তালতলার দিকে যাচ্ছিলেন তখন সুরমা মার্কেট এলাকায় আসা মাত্র পেছন থেকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারীরা তাদের ধাওয়া করে।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এজাজের অনুসারী তিন কর্মী আহত হন বলে দাবি করেন ওই নেতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed