Main Menu

বিশ্বনাথ ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন

বিশ্বনাথ প্রতিনিধি: গত সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটি অনুমোদনের প্রায় ৪ ঘন্টার পর এ কমিটিকে প্রত্যাখ্যান করে সোমবার রাত ৯টায় পাল্টা কমিটি ঘোষণা করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ অনুমোদিত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শিতল বৈদ্য, সাধারণ সম্পাদক মোবারক হোসাইনকে রেখে ৩০ জনের নাম উল্লেখ করে কমিটি গঠন করা হয়।
অপরদিকে রাজু আহমদ খানকে সভাপতি ও শামিম আহমদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বিদ্রোহী কমিটি ঘোষনা করা হয়। সোমবার রাত ৯টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ আরামবাগ এলাকায় উপজেলা ছাত্রলীগের এক সভায় তারা জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করে এ কমিটি গঠন করেন। ওই কমিটিও এক বছর মেয়াদি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed