কানাইঘাটে শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার ১
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটের দুর্গম পাহাড়ী এলাকায় ১০ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নির্দেশে ধর্ষনের চেষ্টাকারী লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির দুর্গম পাহাড়ী এলাকার লোহাজুরী মিকিরপাড়া গ্রামের দরিদ্র শুক্কুর আলীর ১০ বছরের শিশু কন্যা গত ২৪ জুলাই দুপুর ১২টায় গ্রামের একটি টিলার পাশে গরু চড়াতে যায়। এ সময় একই গ্রামের মৃত জফুর উদ্দিনের পুত্র আব্দুল খালিক (২৮) মেয়েটিকে একা পেয়ে ঢিলার উপরে নিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করলে মেয়েটির আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মেয়েটিকে ধর্ষনের হাত থেকে রক্ষা করে। এসময় লম্পট আব্দুল খালিক পালিয়ে যায়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে মান সম্মানের ভয়ে মেয়েটির বাবা দরিদ্র শুক্কুর আলী ও তার মা সাহিদা বেগম থানায় কোন অভিযোগ দায়ের করেননি। কিন্ত ১০ বছরের শিশু মেয়েটিকে নরপশু আব্দুল খালিক কর্তৃক ধর্ষনের চেষ্টার খবর বিভিন্ন সূত্রে জানতে পেরে কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ থানার এসআই রাজিব মন্ডলকে ঘটনাটির দায়িত্ব দিয়ে ধর্ষনের চেষ্টাকারী আব্দুল খালিককে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এসআই রাজিব মন্ডল একদল পুলিশ নিয়ে গত শনিবার দুপুর ১২টায় মিকিরপাড় গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে লম্পট আব্দুল খালিককে গ্রেফতার করতে সক্ষম হন। এ ঘটনায় শিশু মেয়েটির মা সাহিদা বেগম বাদী হয়ে আব্দুল খালিককে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯-২৯/৭/১৭ইং।
এসআই রাজিব মন্ডল জানিয়েছেন ১০ বছরের এই কিশেরী মেয়েকে ধর্ষনের চেষ্টার ঘটনায় ওসি স্যার আমাকে দায়িত্ব প্রদান করলে ধষর্নের চেষ্টাকারী আব্দুল খালিককে আমি গ্রেফতার করেছি। ধৃত আসামীকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিম মেয়েটির শরীরে কোন আঘাতের চিহৃ আছে কি না তা খতিয়ে দেখার জন্য গত শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed