মলাটের যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বই প্রেমীদের সংগঠন “মলাট” যাত্রা শুরু করেছে। ১৩ শ্রাবণ ১৪২৪, শুক্রবার বিকাল চারটায় ঐতিহ্যবাহী মুরারীচাঁদ কলেজ প্রাঙ্গণে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবি বইপ্রেমীরা মিলিত হয়েছিলো। এসময় পাঠকদের সাম্প্রতিক পড়া বই নিয়ে প্রাণবন্ত আড্ডা হয়। বিভিন্ন বই এবং লেখকদের নিয়ে পাঠচক্রে মেতে উঠেন মলাট সদস্যরা।
মলাটের সমন্বয়ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক ফয়সাল খলিলুর রহমান জানান, ‘দিনদিন বই পড়া কমিয়ে দিচ্ছি আমরা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও অন্যান্য বই পড়া দরকার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো দিনদিন আসক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক এ চিন্তা থেকেই মলাট আত্মপ্রকাশ করলো।’
আয়োজক সূত্রে জানা যায়, লেখক আর পাঠকদের সমন্বয়ক হবে এই সংগঠন। পাক্ষিক পাঠচক্র, সাহিত্য সভা, লেখকের সাথে আড্ডা, বই মেলা আয়োজন, পাঠাগার নির্মাণ ইত্যাদি কর্মসূচি নিয়ে এগুচ্ছে মলাট।
মলাটের যাত্রার দিনে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার রিমা দাস, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসক সৈয়দা রূমী, বিয়ানীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী শেখ মাহফুজা রশিদ দিবা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রনজয় তালুকদার, শেখ নূরুল আমীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রওনক আফরোজ ইভা, শবনম বিনতে মতিউর, নর্থ ইস্ট উইনিভার্সিটির উত্তম কাব্য দাস, সাজিদ আহমেদ, এমসি কলেজের অর্নব তালুকদার দিপু, আমিনা আক্তার, সিলেট সরকারী কলেজের নওরিন আক্তার তন্বী, মদনমোহন কলেজের জিপসী তারেক, লিটন লিটু, গৃহিনী অতন্দ্র তমি¯্রা প্রমুখ।
Related News
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More
ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘মানুষ ও কুকুর’-এর লেখক মোঃ নজমুল হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জের কৃতী সন্তান, সাহিত্যসাধক, গবেষক ও সমাজচিন্তক মোঃ নজমুল হুসাইন রচিতRead More



Comments are Closed