Main Menu

হবিগঞ্জের নবজাতকের মৃত দেহ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুচ্ছ গ্রামে নালা থেকে এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে স্হানীয় লোকজন।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টার দিকে এ নবজাতকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টার দিকে শিশুরা ওই নালায় গোসল করতে যায়। তখন একটি স্কুল ব্যাগের ভিতরে নবজাতকের মৃত দেহটি দেখতে পেয়ে মৃত দেহটি উদ্ধার করেন।
স্হানীয়রা জানিয়েছেন, ওই এলাকার আদর্শ স্কুল নামের একটি ব্যাগের ভিতরে কে বা কারা নবজাতকের মৃত দেহটি এখানে ফেলে রেখে যায়।
চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ এসে নবজাতকের মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed