সিলেট বাস টার্মিনালে অগ্নিকাণ্ড, আহত অন্তত ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে।এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।
এসময় সেখানে অবস্থানরত কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের টিম লিডার নুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রিপন জানান, বেলা পৌনে ১টার দিকে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি যানবাহন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed