বাংলা ছবিতে এবার সানি লিওন
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলা ছবিতে এবার সানি লিওন। তার অভিনয় দেখতে পাবেন স্বপন সাহার নতুন ছবি ‘সেরা বাঙালি’তে। তবে সানি এই ছবিতে নায়িকার ভূমিকায় নয়, আইটেম ড্যান্স করবেন, যার শুটিং মুম্বাইয়ে চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বপন সাহার ছবি ‘সেরা বাঙালি’র শুটিং। তবে তাতে কী, নায়িকার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই। আর হবেই বা কী করে, এই ছবি নাচের জন্য কত নিয়েছেন জানেন? এক কোটি টাকা।
এখনো বেশ কিছু বাংলা ছবির সম্পূর্ণ বাজেট হয় ১ কোটি, সেখানে শুধু আইটেম ড্যান্সেই এই পরিমাণ অর্থ দিলেন প্রযোজক?
ছবির নায়ক-নায়িকা নতুন, তাই শুধু সানির ওপরই চোখ রাখছেন সমগ্র টিম। তার লাস্যময়ী তন্বীর জাদুতে একাই ঘায়েল করতে পারেন সকলকে।
গানটি গেয়েছেন আরমান মালিক ও মমতা শর্মা। দিনভর নাচের শুটিং শেষে ব্যাক আপ ড্যান্সাররা যখন ক্লান্ত, তখনো ইউনিটের সকলের সঙ্গে খোশমেজাজেই সানি। অবশেষে ধরা দিলেন ক্যামেরায়।
সাংবাদিকদের সামনে মেলে ধরলেন তার সদ্য সন্তান দত্তক নেওয়ার অনুভূতির কথা।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এখানে একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed