সিলেটে যুবকেল ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার গার্ডেন টাওয়ার থেকে আমিনুর রহমান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভবনের ১১ তলার ৩১১২ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুর রহমান সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মৃত সিকন্দর আলীর পুত্র। তিনি ওই বাসায় সপরিবারে থাকতেন। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed