সিলেটে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম।। ‘হেপাটাইটিসকে জানুন এবং এর প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সিলেটে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে নগরীতে সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। দুপর ১ টায় আল-হারামাইন হাসপাতাল প্রাঙ্গণ থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হাসপাতালের সেমিনার হলে এক সভায় মিলিত হন।
সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, অনিয়ন্ত্রিত জীবনাচরণ, অপরীক্ষিত রক্তগ্রহণ ও অসচেতনতার কারণে বিশ্বব্যাপী হেপাটাইটিস বা যকৃত প্রদাহের বিস্তার বাড়ছে।
দূষিত রক্ত, সিরিঞ্জ, মা থেকে সন্তানের এবং অনৈতিক মেলামেশা ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস ছড়ায়। হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টীকা এখন সর্বত্র পাওয়া যায়। সব বয়সের লোক এই টীকা নিলে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু যেহেতু ‘সি’ ভাইরাসের কোন টীকা এখনও আবিষ্কার হয় নি, সেহেতু সংশ্লিষ্ট সকলের সাবধানতা অবলম্বনের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. এহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওসুল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, হাসপাতালের পরিচালক (এডমিন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. কাজী এ টি এম ইব্রাহিম ও সি ই ও মেজর জেনারেল (অব.) জন গোমেজ।
শুরুতে হেপাটাইটিস বিষযয়ে সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন আল হারামাইন হাসপাতালের এন্ডোক্রাইনোলোজি বিভাগের চিকিৎসক ডা. সোমা সরকার।
উলেখ্য, জনসচেতনতার লক্ষ্যে প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়ে আসছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed