Main Menu

ত্যাগ ও সততা থাকলে নেতা হওয়া সম্ভব : প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক।। ত্যাগ ও সততা থাকলে নেতা হওয়া সম্ভব এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে বুঝিয়ে গেছেন। আমাদের কেবল একটাই কাজ, জাতির পিতার এ আদর্শ নিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার জীবনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এ দেশের স্বাধীনতা। তিনি সারা জীবনে এদেশের মানুষকে কেবল দিয়েই গেছেন, বিনিময়ে কিছুই পাননি বা নেননি। এমনকি তাকে হত্যার পর কাফনের কাপড় বা সঠিকভাবে দাফনটুকুও পাননি। অথচ ত্যাগ, সততা আর বুকের তাজা রক্ত দিয়ে তিনিই বাংলাদেশকে স্বাধীন করে গেছেন।

শেখ হাসিনা আরো বলেন, স্বাধীনতার পরে সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতা দখল করে। সে সময় থেকে দীর্ঘ ২১ বছর এদেশের মানুষ অন্ধকারে নিপতিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ফের আলোর পথে যাত্রা শুরু হয়।

এ সময় আওয়ামী পরিবারের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে কাজ করার ক্ষেত্রে আরো বেশি নিবেদিতপ্রাণ হওয়ারও আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা।

Share





Related News

Comments are Closed