Main Menu

প্রধানমন্ত্রী বরাবরে বাকবিশিস সিলেট’র স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে ৬% এর পরিবর্তে ১০% কর্তন করার সিদ্ধান্ত প্রত্যাহার ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখা।

আজ বুধবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরিত স্মারকলিপিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের চাঁদা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সিন্ধান্ত বাতিল, শিক্ষানীতি ২০১০ এর আলোকে এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় বেতন স্কেলের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বেতনস্কেল অনুযায়ী পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানের দাবী জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাকবিশিস’র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, অধ্যক্ষ আবিদুর রহমান, অধ্যাপক সীতাংশু শেখর দে, অধ্যাপক সাখায়াত হোসেন আজাদ, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক সিতাংশু শেখর দে, অধ্যাপক আব্দুল আলীম, অধ্যাপক নন্দ কিশোর রায়, অধ্যাপক মমিনুর রহমান, অধ্যাপক রতি লাল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশ্মির রেজা, অধ্যাপিকা জান্নাতারা খান পান্না, অধ্যাপিকা তাহমিনা আক্তার, অধ্যাপক রামেন্দ্র নারায়ন তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক ফারুক আহমদ।

Share





Related News

Comments are Closed