Main Menu

সিলেটে ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ আয়োজনে ৭দিনব্যাপী ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার ৭ম ব্যাচ নিয়ে সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে কর্মশালার শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
এটুআই প্রোগ্রামের ইনুভেশন বিশেষজ্ঞ ফরহাদ জাহিদ শেখের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের কনসালটেন্ট মকবুল আহমদ, ই-সার্ভিস এসিসটেন্ট মাহবুব রশিদ, সাবিত হাসনাইন, মুমিনুল ইসলাম।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও পরিচালক আব্দুল কাইয়ূম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি লোভাছড়া পাথর মহলের ইজারাদার মস্তাক আহমদ পলাশ, ইজারাদার আব্দুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এই কর্মশালা প্রশিক্ষণের লক্ষ্য জনগণের দুরঘুরায় ই-সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দফতরে ই- সেবা কার্যক্রম বাস্তবায়ন এবং নেতৃত্ব প্রদানের জন্য একসেস টু ইনফরমেশন এটুআই প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম অব্যাহত রাখছে।

Share





Related News

Comments are Closed